ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নরসিংদী-৩ আসনে বিজয়ী হলে পাঁচ বছর ‘পাহারাদার’ থাকার অঙ্গীকার বিএনপি প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তিনি পাঁচ বছর শিবপুরবাসীর ‘পাহারাদার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার সকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এই অঙ্গীকার করেন।

গণসংযোগকালে মনজুর এলাহী তাঁর বক্তব্যে বলেন, শিবপুরবাসীর সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, “আমি শিবপুরবাসীকে কিছু দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়।” একটি নিরাপদ শিবপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি চক্রধা ইউনিয়নের সোনাকুড়া সিএন্ডবি বাজার, বাড়ৈগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠ, লাকুশী আঠারদিয়া স্কুল, চান্দের টেক, ভাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বইলাব, মোহরপাড়া স্কুল মসজিদ সংলগ্ন মাঠ, নিনগাঁও বাজার, পাগলার টেক এবং বিলসরন রহিমের বাড়িতে উঠান বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরেন।

গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে মনজুর এলাহীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাহবুব খান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মুনসুর আহমেদ, শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া, উপজেলা জাসাসের সদস্য সচিব মাহবুব খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি টিটু মৃধা এবং ছাত্রনেতা ইমরান খান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে নৃশংস হত্যা: এলাকায় আতঙ্ক

নরসিংদী-৩ আসনে বিজয়ী হলে পাঁচ বছর ‘পাহারাদার’ থাকার অঙ্গীকার বিএনপি প্রার্থীর

আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬