আসন্ন নির্বাচনে কোনো রাজনৈতিক দল যদি ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, তবে তা খন্তি হাতে প্রতিহত করা হবে। নারীরা দেশ রক্ষায় এবার সর্বোচ্চ ভূমিকা পালন করবেন এবং নারীদের নিয়ে যেকোনো ধরনের কটূক্তি কঠোরভাবে দমন করা হবে।
বুধবার দুপুরে বগুড়া-৭ আসনে শাজাহানপুরের ফুলতলা মাদ্রাসায় আয়োজিত জামায়াতে ইসলামী’র মহিলা সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-এর যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে বগুড়া-৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি মিছিল বের হয়। এই সমাবেশে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাকিব মাহাদি এবং জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















