সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ইসলামী বর্তমানে তাদের নির্বাচনী স্বার্থে এবং ক্ষমতা লাভের আশায় ‘মুনাফেকি’ আচরণ করছে। তিনি অভিযোগ করেন, এই দলটি কেবল মুনাফেকিই করছে না, বরং ইসলাম থেকে দূরে সরে গেছে এবং তাদের কার্যকলাপকে আর ‘ইসলাম’ বলা যায় না।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীকে ক্ষমতায় আনা মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের লাখ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি অসম্মান প্রদর্শন করা। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে মুনাফেকদের সঙ্গে হাত মেলানো।
তিনি আলেম-ওলামাদের উদ্ধৃতি দিয়ে বলেন, পাকিস্তানের লোকেরাও তাদের ‘মুনাফেকি’ আচরণের কারণে জামায়াতকে দেখতে পারে না। তাই তিনি উপস্থিত জনতাকে অনুরোধ করেন, তারা যেন অন্য যেকোনো সিদ্ধান্ত নিলেও জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দেন।
রিপোর্টারের নাম 






















