ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লিবিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলামকে লক্ষ্য করে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ২০১১ সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে গত এক দশক ধরে তিনি এই জিনতান শহরেই অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তিনি সেখানে একটি সশস্ত্র গোষ্ঠীর নজরদারিতে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার চেষ্টা করছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। তবে কারা বা কোন গোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

লিবিয়ার সাবেক এই প্রভাবশালী উত্তরসূরির মৃত্যুতে দেশটির বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। ২০১১ সালে বাবার মৃত্যুর পর সাইফ আল-ইসলামকে গাদ্দাফি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হতো। তার মৃত্যুর সংবাদটি লিবিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতির দৌড়ে কারা: আলোচনায় চার বর্ষীয়ান নেতা

লিবিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম

আপডেট সময় : ০২:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬