ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আসন্ন নির্বাচন ও গণভোট: গাজীপুরে তিন বাহিনী প্রধানের নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় পর্যালোচনার উদ্দেশ্যে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। মঙ্গলবার এই তিন বাহিনী প্রধান গাজীপুর সফর করেন।

সফরকালে, তিন বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় তিন বাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও, পরিদর্শনকালে তিন বাহিনী প্রধানগণ ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গাজীপুর জেলা পরিদর্শনের সময় তিন বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ ছাড়াও অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইফতার আয়োজন: বিশৃঙ্খলা ও খাবার সংকটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আসন্ন নির্বাচন ও গণভোট: গাজীপুরে তিন বাহিনী প্রধানের নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬