ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান: নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ার ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকা পাড়া এলাকায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ চলাকালে তারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন ধর্মপাল ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহুবর, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৯নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন এবং সেক্রেটারি আনিসুর রহমান। তাদের সঙ্গে আরও অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন নবযোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে তারা এই সংগঠনে যুক্ত হয়েছেন। একই সঙ্গে, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফী বক্তব্য রাখেন। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান এবং জেলা শিবিরের সভাপতি তাজামুল হাসানসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফী বিএনপি নেতা-কর্মীদের তার দলে স্বাগত জানান। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি এখন নির্বাচনী মাঠে কাজ করছেন এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানের শেষ দশক: আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান: নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ার ঘোষণা

আপডেট সময় : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬