ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী জেলা শাখা। বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে মিন্টুর নাম উঠে আসা এবং ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই কর্মসূচির তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী শহরের মিজান ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হবে। এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি, বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা যৌন অপরাধী জেফরি এপস্টেইনের লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি প্রকাশিত হওয়ার পর তাতে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নাম অন্তর্ভুক্ত ছিল। প্রকাশিত নথিগুলোতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাব বলয়ের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকাশিত নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় অর্থায়ন সংক্রান্ত। নথি অনুযায়ী, জেফরি এপস্টেইন ওই নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান দাতা ছিলেন এবং তিনি সেখানে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। একই দাতা তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নামও উল্লেখ রয়েছে। নথিতে তাঁকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দেখা যায় তিনি বিল রিচার্ডসনের নির্বাচনী তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের প্রয়াত হাজী সফি উল্যাহর পুত্র। আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও পরিচিত। তাঁর পিতা প্রয়াত হাজী সফি উল্যাহ উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে, এপস্টেইন-সংক্রান্ত নথিতে নাম উঠে আসার এই বিএনপি নেতার মনোনয়ন রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটেই তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির মাঠে নামার ঘোষণা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানের শেষ দশক: আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬