ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নবীনদের বরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিকস্-এর ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আবু সাঈদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নবীনদের বরণ

আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬