ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটি নতুন অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ পরবর্তী স্থানীয় জংগলকাটা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এই অভিযোগ করেন। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ধানের শীষের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জামায়াতে ইসলামী আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, জামায়াতের আমীর সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। সালাহউদ্দিন আহমদের মতে, জামায়াত আমীর দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি সাহেব এই ঘোষণা দিয়েছেন, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

তিনি আক্ষেপ করে বলেন, ভবিষ্যতে হয়তো এমনও শুনতে হতে পারে যে জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। জামায়াতের আমীরের এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন। যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাদের পক্ষ থেকে ইতিহাস বিকৃত করা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে জামায়াতে ইসলামী নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, জামায়াত ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে সাইনবোর্ড দেখাতে চাইছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনোই মেনে নেবে না এবং জামায়াতের এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, এই দেশের সকল দেশপ্রেমিক মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি এবং তারা সবাই এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য ছড়াতে চায় এবং ইতিহাস বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই তিনি আজ তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গত কয়েকদিন আগে তারা এই দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণ নয়, বরং এটি নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা বলে তিনি মন্তব্য করেন।

এ সময় কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ফাঁস: সারসংক্ষেপ পাঠাতে কঠোর নতুন নির্দেশনা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬