ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের নির্বাচনী প্রচারণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতার সমর্থনে আইনজীবীরা মঙ্গলবার দুপুর থেকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই নির্বাচনী প্রচারণায় আইনজীবীরা সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

প্রচারণা চলাকালে আইনজীবীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতার বিজয় অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। এই নির্বাচনে ধানের শীষের বিজয় জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. জামিলুর রশিদ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মেজবাউল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন সহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে ধানের শীষের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ফাঁস: সারসংক্ষেপ পাঠাতে কঠোর নতুন নির্দেশনা

মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ০৩:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬