ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দাউদকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে বাজারের পূর্ব পাশে কাঠপট্টিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং ফার্নিচারের দোকানে থাকা রং ও কেমিক্যাল দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে পার্শ্ববর্তী হোমনা ও চান্দিনা থেকে আরও ছয়টি ইউনিট এসে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর নয়টি ফায়ার ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ১০টি ফার্নিচারের দোকান, একটি ইলেকট্রনিক্স ও এসির শোরুম, দুটি অটোরিকশা গ্যারেজ, চারটি মুদি দোকান এবং রমজান উপলক্ষে রাখা চাল ও খেজুরের গোডাউনসহ মোট ২৫টি দোকান পুড়ে গেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত চলছে। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ফাঁস: সারসংক্ষেপ পাঠাতে কঠোর নতুন নির্দেশনা

দাউদকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬