ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শবে বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকায় আতশবাজি-ফানুস নিষিদ্ধ: ডিএমপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ১২ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরদিন ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে (১৪ শাবান ১৪৪৭ হিজরি) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এই পবিত্র রজনীর ভাবগাম্ভীর্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অবদান প্রায়ই স্বীকৃতি পায় না: মে দিবসে ড. ইউনূসের বার্তা

শবে বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকায় আতশবাজি-ফানুস নিষিদ্ধ: ডিএমপি

আপডেট সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬