ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ফুলবাড়ীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: বিএনপির বিরুদ্ধে ‘জাহেলিয়াতের যুগের কায়দায়’ নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলার ঘটনাকে ‘জাহেলিয়াতের যুগের কায়দায়’ নির্যাতন বলে মন্তব্য করেছেন এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। তিনি অভিযোগ করেন, বিএনপির লোকজন অতর্কিতভাবে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত এনসিপি নেতাদের দেখতে গিয়ে ড. আতিক মুজাহিদ তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস দেন।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ অভিযোগ করে বলেন, ‘প্রশাসন অনেক ক্ষেত্রেই নীরব ভূমিকা পালন করছে। কোথাও কোথাও অভিযোগের পরও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘ছাত্রশক্তির সাধারণ সম্পাদক শাওন শান্তিপূর্ণ মিছিল শেষে যাওয়ার পথে তার উপর হামলা চালানো হয়। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে। তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে এবং মাথায়ও গুরুতর আঘাত পেয়েছে।’

ড. আতিক মুজাহিদ বলেন, ‘জাহেলিয়াতের যুগে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে যেভাবে নির্যাতন ও মারধর করা হতো, ঠিক সেই কায়দায় আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ রাজনীতি বাংলাদেশে প্রচার করা হোক। গণতান্ত্রিক পন্থায় আসা উচিত। আমরা আজাদী। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

ফুলবাড়ীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: বিএনপির বিরুদ্ধে ‘জাহেলিয়াতের যুগের কায়দায়’ নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ১১:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬