ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

পটিয়ায় ধানের শীষের প্রচারে ছাত্রদলের সরব উপস্থিতি: এনামুল হকের জন্য ভোট চাইলেন নেতাকর্মীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনামের পক্ষে গণসংযোগ চালিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলার ধলঘাট এলাকায় এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় তারা সাধারণ মানুষের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেন এবং এনামুল হক এনামের জন্য ভোট প্রার্থনা করেন। ঘরে ঘরে ও দোকানে দোকানে গিয়ে তারা দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালান।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু ছিদ্দিক মেম্বার, সেকান্দর হোসেন নয়ন, এম.আলা উদ্দিন, আব্দুল করিম, নাজিম উদ্দিন, খোরশেদ আলম মানিক, নাজিম উদ্দীন, মঈন উদ্দিন, ফরিদুল আলম, শওকত আকবর, ইমরান খান, নেছার উদ্দীন রিফাত, মহিম সিকদার, শাহাদাত হোসেন, হেলাল উদ্দিন, সাদ্দামসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতির নতুন ঝড়: কতটা প্রস্তুত বাংলাদেশ?

পটিয়ায় ধানের শীষের প্রচারে ছাত্রদলের সরব উপস্থিতি: এনামুল হকের জন্য ভোট চাইলেন নেতাকর্মীরা

আপডেট সময় : ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬