ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিদেশি নাগরিকদের প্রার্থী করার অভিযোগ: এনসিপির নির্বাচনী প্রচারণায় আসিফ মাহমুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদের কথা বললেও একটি নির্দিষ্ট দল বিদেশি নাগরিকদের নির্বাচনে প্রার্থী করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের সময় কিছু বিদেশি নাগরিক অতিথি পাখির মতো দেশে এসে নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচন শেষ হলেই তারা আবার বিদেশে পাড়ি জমায়।

রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা সুশাসন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের মাঝে এসেছি। শাহজাদপুরের তাঁতশিল্প ব্রিটিশ আমল থেকেই সুপরিচিত, কিন্তু বুর্জোয়া শাসনের কারণে আপনারা এর সুফল পাননি। মধ্যস্বত্বভোগীরা আপনাদের পরিশ্রমের ফসল ভোগ করে। এনসিপির পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, নতুন বাংলাদেশে যার পরিশ্রম, তাকেই তার ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, সাইফ মোস্তাফিজ এই এলাকার রাস্তাঘাট ও তাঁতশিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও সুশাসন নিশ্চিত করতে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা উল্লেখ করেন, তার দল সেনাবাহিনীর সদস্যদের বর্তমানের চেয়ে দ্বিগুণ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তিনি আধিপত্যবাদীদের সমালোচনা করে বলেন, ফেলানীকে শহীদ করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় দল কোনো বক্তব্য দেয়নি। বাংলাদেশের মানুষ এখন আর ব্যক্তিগত প্রাপ্তির হিসাব করে না, বরং সবাই মিলে কী পাবে, সেই হিসাব করে। তিনি ঋণখেলাপিদের কাছ থেকে টাকা নিয়ে আগ্রাসন বিরোধীদের ভোট দেওয়ার আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, আমরা এমন প্রার্থীদের ভোট দেব, যারা সুখে-দুঃখে আমাদের পাশে থাকবে। কোনো বিদেশি নাগরিক বা ঋণখেলাপিকে ভোট দিয়ে সংসদে পাঠানো হবে না, যারা নির্বাচনে জিততে না পারলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাসিনাপন্থী বা ফ্যাসিবাদী শাসক যাতে আর ক্ষমতায় না আসে, সেজন্য ‘হ্যাঁ ভোট’কে বিজয়ী করতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দলের নেতারা মাইকের সামনে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে কথা বললেও তাদের নেতাকর্মীরা মাঠে ‘না ভোট’-এর প্রচারণা চালাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তারা মুনাফেকি করবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

বিদেশি নাগরিকদের প্রার্থী করার অভিযোগ: এনসিপির নির্বাচনী প্রচারণায় আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬