ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিচারিক ক্ষমতা হারালেন হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা জানা যায়। গত ১৯ এপ্রিল অবকাশকালীন ছুটি শেষে আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হলেও প্রধান বিচারপতি তাকে কোনো বিচারিক বেঞ্চে দায়িত্ব দেননি। ফলে গত পাঁচ কার্যদিবস ধরে তিনি বিচারকাজ থেকে বিরত রয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধান বিচারপতি কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই তাকে বেঞ্চের বাইরে রেখেছেন। তবে গত ৩ এপ্রিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে বিচারপতি মান্নানের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার প্রেক্ষাপটেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিচারপতি আব্দুল মান্নান ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। ২০২৪ সালের ৯ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে স্থায়ী হন। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিচারিক ক্ষমতা হারালেন হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নান

আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬