ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারীদের ওপর অব্যাহত সহিংসতা ও হামলার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।

এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারী নারীরা বর্বরোচিত হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন। এই ধরনের হামলার মাধ্যমে নারীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে এসব হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রচারণার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

আপডেট সময় : ০১:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬