ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চোট কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যোগ দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে তিনি এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট চোটে পড়েছিলেন।

ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের সময় তিনি হাঁটুতে এই ভয়াবহ চোট পান। ক্যারিংটনে আট মাস ধরে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পর, এই ২৬ বছর বয়সী ডিফেন্ডারকে গত পরশু দলের সঙ্গে মাঠে ফিরতে দেখা গেছে।

তবে ম্যানচেস্টার ইউনাইটেড মার্টিনেজকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেবে না। আগামীকাল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে মার্টিনেজ খেলতে চাইলেও, ইংলিশ জায়ান্ট ক্লাবটি তাকে আরও সময় নিয়ে মাঠে নামাতে চায়। ইউনাইটেডের কোচ সংবাদ সম্মেলনে বলেন, “সে (মার্টিনেজ) এই ম্যাচে খেলতে চায়। কিন্তু তার আরও সময় দরকার, ধীরে ধীরে ফিরবে সে। মার্টিনেজ অনুশীলনে ফিরতে শুরু করেছে, তবে আমরা তার জন্য সেখানে কিছু পরিবর্তন এনেছি।”

মার্টিনেজের চোটে পড়ায় রক্ষণভাগে নেতৃত্বের অভাবে ভুগছিল রেড ডেভিলসরা। ডিফেন্সে প্রতিপক্ষকে এতটুকু ছাড় না দেওয়া দৃঢ় মানসিকতার মার্টিনেজ ফেরায় কোচ আমোরিম খুবই খুশি। তিনি বলেন, “সে অনুশীলনের সব সেশনেই দলকে একধরনের বাড়তি শক্তি দেয়। এটি দলের জন্যও খুবই ভালো।”

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর একাধিকবার বড় ধরনের চোটে পড়েন মার্টিনেজ। ২০২২ সালের গ্রীষ্মে আয়াক্স থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর এই ডিফেন্ডার মাত্র ৫২টি ম্যাচ শুরু করতে পেরেছেন।

তবে মার্টিনেজের ক্লাব ইউনাইটেডের সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। দারুণ ছন্দে থাকা আমোরিমের দল প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছে। সান্ডারল্যান্ড, লিভারপুল এবং ব্রাইটনের বিপক্ষে টানা জয়ের ফলে তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে। লিগে নয় ম্যাচে ক্লাবটির সংগ্রহ ১৬ পয়েন্ট, যা শীর্ষে থাকা আর্সেনাল থেকে চার পয়েন্ট কম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

চোট কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ

আপডেট সময় : ১১:০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫