ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী ইসলামী আন্দোলন: খালেদ সাইফুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলন আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। তিনি মনে করেন, জামায়াতে ইসলামী যদি শরীয়া আইন সমর্থন করে, তবে জাতীয় নির্বাচনের একদিন আগেও একটি বৃহৎ ইসলামী জোট গঠনের সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামী কর্তৃক শরীয়া আইন চালুর বিষয়ে অনীহা এবং হিন্দু সম্প্রদায়ের প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়ায় ইসলামী আন্দোলন তাদের সাথে একমত হতে পারেনি বলে তিনি জানান।

গতকাল সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদ সাইফুল্লাহ এসব কথা বলেন। আগামীকাল (১ ফেব্রুয়ারি) হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম উপস্থিত থাকবেন।

খালেদ সাইফুল্লাহ আরও উল্লেখ করেন যে, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে প্রথমে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে ছোট দুর্নীতিবাজরা ভীত হয়ে দুর্নীতি থেকে বিরত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলনই একমাত্র ইসলামী দল যারা আল্লাহর আইনের উপর পূর্ণ আস্থা রাখে। যারা ইসলামী আন্দোলনের সাথে জোট করতে আগ্রহী, তাদের অবশ্যই একটি ইসলামী রাষ্ট্র নির্মাণে অঙ্গীকারবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরীয়তকে অস্বীকার করবে, মুসলিম রাষ্ট্র তাদের গ্রহণ করবে না।

সংবাদ সম্মেলনে এসময় কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, মুফতি শরীফুল ইসলাম (জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক), যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, এবং সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ দমনে ৮ এপিবিএনের কঠোর অবস্থান

আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী ইসলামী আন্দোলন: খালেদ সাইফুল্লাহ

আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬