ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এশিয়ান কাপে অভিষেক শেষে দেশে ফিরছে নারী ফুটবল দল

ঐতিহাসিক এশিয়ান কাপে অভিষেক মিশন শেষে আজ মধ্যরাতে দেশে ফিরছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পার্থের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের রাজধানীতে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করার পর তারা ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

গতকাল উজবেকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারলে হয়তো আজই দেশে ফিরতে হতো না বাংলাদেশকে। সেক্ষেত্রে ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনামের এবং চাইনিজ তাইপে-ভারত ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলে দলটিকে আবারও সিডনিতে যেতে হতো। তবে ম্যাচ হেরে যাওয়ায় পূর্বনির্ধারিত ১০ মার্চের রিটার্ন টিকিটেই আজ দেশে ফিরতে হচ্ছে তাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এশিয়ান কাপে অভিষেক শেষে দেশে ফিরছে নারী ফুটবল দল

আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬