ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সীমান্তপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ স্বর্ণসহ যুবক আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার সমমূল্যের স্বর্ণসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে মহেশপুর উপজেলার খোসালপুর বাজার এলাকা থেকে এই স্বর্ণ আটকের ঘটনা ঘটে। ভারতের দিকে স্বর্ণগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। আটক ফয়সাল হাসান (২৬) মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে খোসালপুর ব্রিজের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসানকে থামিয়ে তার শরীর তল্লাশি করা হয়। তার কোমর থেকে চারটি স্বর্ণের বার এবং একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭৭ লাখ ৫৩ হাজার টাকা।

এই ঘটনায় আটক যুবক, তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানিয়েছেন, আটক ফয়সাল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জব্দকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হতদরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ স্বর্ণসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬