ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বুড়িচংয়ের নিমসারে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা: ব্যাপক প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। দুপুরেই তার জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। তবে, সকাল থেকেই নিমসারের জুনাব আলী কলেজ মাঠে জামায়াত নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন জানান, নিমসারে অনুষ্ঠিতব্য এই জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জনসভার মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম স্থাপন এবং ব্যানার-ফেস্টুন লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

নিরাপত্তার বিষয়ে ড. মোবারক হোসেন বলেন, জনসভার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামীর নিজস্ব স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এই নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ এবং কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হতদরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুড়িচংয়ের নিমসারে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা: ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬