ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের শহীদদের আত্মত্যাগের সম্মান রক্ষা করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই। শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাদিক কায়েম প্রশ্ন তোলেন, “আপনি কি সেই ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখতে চান?” তিনি বলেন, আজকের স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে কথা বলার ও কাজ করার যে সুযোগ আমরা পাচ্ছি, তার মূল কারিগর আমাদের জাতীয়The. তাদের সর্বোচ্চ আত্মত্যাগের ফলেই আমরা এই সুযোগ পেয়েছি। তাই, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য।
তিনি আরও বলেন, যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে আমাদের জন্ম দিয়েছেন, সেই মা-বোনদের আজ কিছু কুলাঙ্গার কটু ভাষায় গালি দিচ্ছে, বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। অথচ, আমরা দেখছি একজন নেতা দেড় বছর পর এসে ‘ফ্যামিলি কার্ডের’ কথা বলছেন। যেখানে তার দলের নেতাকর্মীরা পরিবারগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে, মা-বোনদের ওপর হামলা করছে, সেখানে এই ভুয়া ‘ফ্যামিলি কার্ডের’ অর্থ কী? আমরা ‘ফ্যামিলি কার্ড’ চাই না, আমরা ১৮ কোটি মানুষের পরিবারের সদস্য হতে চাই।
ডাকসু ভিপি উল্লেখ করেন, আমাদের আমিরে জামায়াত, আগামীর রাষ্ট্রপ্রধান গত ১৭ বছর ধরে দেখিয়েছেন কিভাবে ১৮ কোটি মানুষের পরিবারের সদস্য হওয়া যায়। তিনি বলেন, “আমরা যেই স্বাধীনতার জন্য চব্বিশের আন্দোলন করলাম, সেই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে, তার স্বীকৃতি দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে আমাদের নেতাকে কোনো প্রচারণা চালাতে দেখি না।” তিনি অভিযোগ করেন, ঐ নেতা বিভিন্ন অনুষ্ঠানে নানা নাটক করেন, কিন্তু ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান নেন না।
রিপোর্টারের নাম 

























