ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার ৫০৪: উদ্ধার বিপুল অস্ত্র ও মাদকদ্রব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারা দেশে পরিচালিত এই অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ সারা দেশে এই যৌথ অভিযান পরিচালনা করে।

পৃথক এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, মাদকাসক্ত ও চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সর্বসাধারণকে নিকটস্থ সেনা ক্যাম্পে বিষয়টি অবহিত করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার ৫০৪: উদ্ধার বিপুল অস্ত্র ও মাদকদ্রব্য

আপডেট সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬