ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, নারী গ্রেপ্তার

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকের সন্ধান পেয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এসব মারাত্মক অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্যসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকসূত্রাপুরের কসাইপাড়া ও পার্শ্ববর্তী একটি এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত হজরত আলীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে হজরতের স্ত্রী শিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে ৯টি বড় দেশীয় ধারালো অস্ত্র (যার মধ্যে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়াল অন্তর্ভুক্ত), ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় সিডিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, স্থানীয় পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যেই একটি পক্ষ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুত করেছিল। সংঘর্ষ থামাতে গিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬