ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণায় আজ তিন জেলায় তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান মঙ্গলবার (আজ) ময়মনসিংহে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক জনসভায় ভাষণ দেবেন। জেলা সার্কিট হাউস মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান আরও দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, তিনি সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের নির্বাচনী সফর শেষে রাত ৮টায় তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা স্থিতিশীল থাকার সম্ভাবনা

নির্বাচনী প্রচারণায় আজ তিন জেলায় তারেক রহমান

আপডেট সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬