ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলা: বায়েজিদ থেকে আরও একজন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে আইনের আওতায় আনা হলো।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মামুন (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব-৭-এর একটি বিশেষ অভিযান চলাকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত মামুনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন—জহির প্রকাশ জাহিদ, কালা বাচ্চু, সাগর, ইউনুস, আরিফ ও মিজান। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আব্দুল মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের প্রয়োজনে নিয়মিতভাবে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে ওই এলাকায় লোকসমাগম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মামলার ভয় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে অনেকেই বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলা: বায়েজিদ থেকে আরও একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬