ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

সুষ্ঠু নির্বাচন ও গণভোটে আপসহীন অবস্থানে চট্টগ্রামের ডিসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (২৬ জানুয়ারি) সন্দ্বীপ উপজেলার কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পালনে কোনো সমস্যাকে বড় করে দেখার সুযোগ নেই, বরং দায়িত্বকেই প্রাধান্য দিতে হবে। যেকোনো ধরনের আশঙ্কা বা হুমকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, যাঁরা দেশ স্বাধীন করেছেন, তাঁরা যদি পারেন, তাহলে আমরা কেন পারব না? দায়িত্ব পুরোপুরি নিজেদের কাঁধে নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, অন্যের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই। সন্দ্বীপে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, দ্বীপের মানুষ যাতে নিরাপদে ভোট দিয়ে ঘরে ফিরতে পারে, সেটিই হবে সবার সাফল্যের মাপকাঠি।

তিনি অতীতের নির্বাচনগুলোতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এবারের নির্বাচন হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারের এক সুবর্ণ সুযোগ। এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই নির্বাচন দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারি কর্মকর্তারা যে আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, এই নির্বাচন সেটি প্রমাণ করার সুযোগ। সারাজীবন রাষ্ট্রের কাছ থেকে নানা সুবিধা গ্রহণ করেছি, এবার রাষ্ট্রকে কিছু দেওয়ার সময় এসেছে। ব্যক্তিগতভাবে প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দায়িত্ব পালনকালে তা প্রকাশ করা যাবে না। দায়িত্ব নেওয়ার পর শুধু রাষ্ট্রের প্রতি আনুগত্যই প্রদর্শন করতে হবে।

সভায় তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের শতভাগ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে গণভোট বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা রেখে ভোটারদের সব প্রশ্নের সঠিক জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম: শত শত ভোক্তা বঞ্চিত

সুষ্ঠু নির্বাচন ও গণভোটে আপসহীন অবস্থানে চট্টগ্রামের ডিসি

আপডেট সময় : ০৫:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬