ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাহাজ্জুদ নামাজের নাম করে ভোটকেন্দ্র দখলের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল তাহাজ্জুদ আদায়ের পর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কারচুপির মাধ্যমে ভোট দখলের পরিকল্পনা করছে। এই ধরনের অপচেষ্টা সম্মিলিতভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গত সোমবার (২৬ জানুয়ারি) রাতে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত। ওই দিন জোটের কর্মীরা ভোটকেন্দ্রে উপস্থিত থেকে পাহারা দেবে এবং যেকোনো বাধা কঠোরভাবে মোকাবিলা করবে।

রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রামগঞ্জ উপজেলা ১১ দলীয় জোটের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলমের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নাহিদ ইসলাম ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তৎকালীন ক্ষমতাসীন দলের দেওয়া ‘মিথ্যা প্রতিশ্রুতি’র সমালোচনা করেন। তিনি বলেন, ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ কেবলই প্রতারণার একটি প্যাকেজ ছিল, যার ইতিহাস দেশের মানুষ ভোলেনি।

নাহিদ ইসলাম দেশের বর্তমান সংকট নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিকে চাঙ্গা করা এবং ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনার উপর জোর দেন। তিনি দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র ও নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তিনি বলেন, দুর্নীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না এবং কোনো দলই দুর্নীতি করে ক্ষমতা রক্ষা করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন যে, একটি দল ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী করেছে, যা শুরুতেই দুর্নীতির আশ্রয় নেওয়ার শামিল। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে এই দুর্নীতি রুখে দেওয়া হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ জামায়াতে ইসলামীর উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মিজানুর রহমানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নিজ বাড়ির পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা, শোক ও ক্ষোভের ছায়া

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬