ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা উদ্ধার করা হবে’: ঝিনাইদহে ডা. শফিকুর রহমান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতির কোনো স্থান হবে না। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তবে দুর্নীতিবাজদের পেটের ভেতর হাত ঢুকিয়ে জনগণের লুণ্ঠিত কালো টাকা বের করে আনা হবে। কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে তাদের হাত ভেঙে ব্যান্ডেজ করে দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের ওয়াজির আলী হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমীর বলেন, ফ্যাসিবাদী শাসকরা মনে করেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা অসংখ্য মানুষকে গুম করে বছরের পর বছর ‘আয়না ঘরে’ বন্দি করে রেখেছিল। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, আমরা আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে দিতে চাই। আমাদের লক্ষ্য একটি ইনসাফ কায়েম করা এবং বৈষম্যহীন সমাজ গঠন করা।

বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তরুণ প্রজন্মের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। তারা দয়া চায় না, তারা কর্মসংস্থান চায়। আমরা প্রতিটি বেকারের জন্য কাজের সুযোগ সৃষ্টি করব। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয়েছে। ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য।

ঝিনাইদহের স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজি প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে চাঁদাবাজির হার বেড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ কষ্ট করে উপার্জন করে, আর একদল লোক সেখানে গিয়ে চাঁদা দাবি করে। যারা চাঁদাবাজি করছেন, তাদের বলব—চাঁদাবাজি ছেড়ে ভিক্ষা করুন, তাও ভালো; কিন্তু মানুষের রক্তচোষা অর্থ নেবেন না।

জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, বিভক্তি নয়, আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ২০২৪ সালে একটি বিপ্লব হয়েছে, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি সফল বিপ্লব সম্পন্ন করতে হবে।

জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), মাওলানা আবু তালিব (ঝিনাইদহ-৪), এএসএম মতিউর রহমান (ঝিনাইদহ-১) এবং কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা উদ্ধার করা হবে’: ঝিনাইদহে ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১০:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬