ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

শর্ত মানলে ইরান লাভবান হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সঠিক আচরণ করলে এবং শর্ত মেনে চললে ইরান চুক্তি থেকে লাভবান হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, ‘ইরান যদি নিজেদেরকে মৌলিকভাবে রূপান্তরিত করে, তাহলেই কেবল চুক্তি থেকে প্রকৃত সুবিধা পাবে।’

ভ্যান্স বলেন, চুক্তিটি আসলে খুবই সহজ। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না; হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং ইরান যদি সঠিক আচরণ করে, তাহলে তারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারে। তিনি আরও যোগ করেন, ‘যদি তারা সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করে, যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে সমর্থন দেওয়া বন্ধ করে, তাহলে তারা সত্যিকারের কিছু সুবিধা পেতে পারে। আর যদি এসবের কিছুই না করে, তাহলে তারা কিছুই পাবে না।’

সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যেভাবেই হোক যুক্তরাষ্ট্রেরই লাভ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলা চুক্তি ভঙ্গ করতে পারে: ডগ ব্যান্ডো

শর্ত মানলে ইরান লাভবান হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আপডেট সময় : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬