ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে হোসেনপুর পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি হোসেনপুর উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইতিপূর্বে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকায় মিছিলে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেনপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। ওই মামলায় আল আমিন অপুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬