ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ধানের শীষের বিজয় মানেই এলাকার উন্নয়ন: ফারুক আলম সরকার

গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার বলেছেন, ধানের শীষের জয় মানেই এলাকার জনগণের উন্নয়ন নিশ্চিত হওয়া এবং উন্নয়নের অগ্রযাত্রা তরান্বিত হওয়া। সোমবার উপজেলার গজারিয়ায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় হলে এলাকার জনগণ জিতে যাবে এবং এই জয় এলাকার সামগ্রিক উন্নয়নের পথ সুগম করবে। এলাকার সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সকলের স্বার্থ বিবেচনা করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফারুক আলম সরকার।

বিএনপি মনোনীত এই প্রার্থী উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই জনগণের ব্যাপক সমর্থন ও গণজোয়ার সৃষ্টি হচ্ছে। দেশ ও এলাকার সার্বিক উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার দিনব্যাপী ফারুক আলম সরকার গজারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ধানের শীষের বিজয় মানেই এলাকার উন্নয়ন: ফারুক আলম সরকার

আপডেট সময় : ০৯:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬