ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নোয়াখালী-৫: জামায়াত প্রার্থীর নির্বাচনী অনিয়মের অভিযোগ, বিএনপির পাল্টা দাবি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হুমকি, মারধর ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

অধ্যক্ষ বেলায়েত হোসেন অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর অনুসারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার দলের নেতাকর্মীদের ভোটের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। তিনি আরও দাবি করেন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নেয়াজপুর ও অশদিয়া ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতের সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ সময় তিনি আলাউদ্দিন, আবদুল ওয়াদুদ, নিজাম উদ্দিন ও আবদুর রহিম সাদ্দাম নামের কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, তারা দলীয় কর্মীদের মারধর করছে এবং নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না আসার জন্য হুমকি দিচ্ছে।

জামায়াত প্রার্থী সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হলেও প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে সেই তালিকা বাতিল করে নিজেদের পছন্দের কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জামায়াত প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বরং তারাই আমার ভোটার সনাতন ধর্মাবলম্বীদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নোয়াখালী-৫: জামায়াত প্রার্থীর নির্বাচনী অনিয়মের অভিযোগ, বিএনপির পাল্টা দাবি

আপডেট সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬