ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মাদ্রিদের উপেক্ষা ঘুচিয়ে ফরাসি লিগে এনড্রিকের ইতিহাস গড়া হ্যাটট্রিক

ব্রাজিলিয়ান বিস্ময়বালক হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে উপেক্ষিত ছিলেন এনড্রিক। তবে স্প্যানিশ জায়ান্টদের সেই অবহেলা পেছনে ফেলে ফরাসি লিগ ওয়ানে লিওঁর হয়ে মাঠে নেমে নতুন রূপে আবির্ভূত হয়েছেন তিনি। মেৎজের বিপক্ষে লিওঁর ৫-২ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ তারকা, একই সাথে গড়েছেন লিগ ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড।

মেৎজের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে লিওঁর জয় ছিল ৫-২ গোলে, যার মধ্যে তিনটি গোলই এসেছে এনড্রিকের পা থেকে। দলের বাকি দুটি গোল করেন রুবেন ক্লুইভার্ট ও টাইলার মর্টন। এই জয়ে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিওঁ। শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৪৫ পয়েন্ট।

এনড্রিক তার হ্যাটট্রিকটি পূর্ণ করেন ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল, প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় গোল এবং ৮৭ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে। এই হ্যাটট্রিকের মাধ্যমে ১৯ বছর ১৮৮ দিনে ফরাসি লিগ ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল বর্নার্ড লাকমবের দখলে (১৯ বছর ১৯৬ দিন)।

লিওঁর জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলেই এনড্রিকের গোল সংখ্যা এখন চার, যার সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও একটি গোল। তার প্রথম গোলটি আসে কোরেন্টিন টোলিসোর ক্রসে বাঁ পায়ের দারুণ ফ্লিক থেকে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে টাইলার মর্টনের ডান দিক থেকে বাড়ানো ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে নিজের ও দলের তৃতীয় গোলটি নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রেকর্ড গড়ার পর এনড্রিক তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মাঠে ফিরতে পেরে এবং আমার হাসি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবকিছু আমার কল্পনার চেয়েও অনেক ভালো। আমি পুরো দলের সাথে দারুণ সময় কাটাচ্ছি, সবাইকে ভালোভাবে চিনতে পেরেছি। স্প্যানিশ ও ইংরেজি বলতে পারায় আমার বেশ স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে। আমি খুব খুশি এবং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, সত্যিই অসাধারণ এক অনুভূতি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

মাদ্রিদের উপেক্ষা ঘুচিয়ে ফরাসি লিগে এনড্রিকের ইতিহাস গড়া হ্যাটট্রিক

আপডেট সময় : ০৮:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬