ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

আড়াইহাজারে প্রার্থীদের কঠোর বার্তা ডিসি রায়হানের: নির্বাচনী বিশৃঙ্খলা বরদাস্ত নয়

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থী সমান এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, দুর্বল বা সবল বলে কোনো প্রার্থীকে আলাদা করে দেখার সুযোগ নেই। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে, তবে তার বিরুদ্ধে নির্দ্বিধায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এসব আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, প্রার্থীদের যেকোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রতিটি সংসদীয় আসনে একজন বিচারককে প্রধান করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, যারা লিখিত অভিযোগ গ্রহণ ও তদন্ত করবেন। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে নির্বাচন কমিশন তার আইনি ক্ষমতা প্রয়োগ করবে। এমনকি, নির্বাচনি আইন লঙ্ঘন করে কেউ নির্বাচিত হলেও তা প্রমাণিত হলে নির্বাচন কমিশনের সেই পদ বাতিল করার ক্ষমতা রয়েছে।

ভোটকেন্দ্রের শৃঙ্খলা প্রসঙ্গে ডিসি জানান, প্রার্থীরা একা অথবা একজন নির্বাচনি এজেন্টসহ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে কোনো ধরনের প্রচার চালানো বা ভোট চাওয়া যাবে না। প্রার্থীরা কেবল ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। নিজেদের মধ্যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা না করে যেকোনো অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচার কার্যক্রম, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ হিলারি। সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আড়াইহাজারে প্রার্থীদের কঠোর বার্তা ডিসি রায়হানের: নির্বাচনী বিশৃঙ্খলা বরদাস্ত নয়

আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬