ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

রাজবাড়ী আদালত চত্বরে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে এই ঘটনা ঘটে এবং পরে ওই দিন রাতেই সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরদিন সোমবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: রাজবাড়ী সদর উপজেলার সাজ্জাত হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (২৬), তৌফিক আহম্মেদ তাহিম (১৬) এবং মো. মুনজিল শেখ (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার কয়েকজন অনুসারী আদালত চত্বরে সমবেত হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শাহিন শেখের মুক্তির দাবি জানান। তাদের এই কার্যকলাপ আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ বিষয়ে জানান, আদালত চত্বরে কিছু যুবক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি অনিয়মের অভিযোগ: ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

রাজবাড়ী আদালত চত্বরে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬