ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখার প্রয়োজন হবে না, বরং তাদের জন্য একটি নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি বড় শহরগুলোতে নারীদের নিরাপদ যাতায়াতের জন্য আলাদা বাস সার্ভিস চালুর কথাও জানান।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব।’ তিনি জোর দিয়ে বলেন, নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য। বিশেষ করে কর্মজীবী নারীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে বড় শহরগুলোতে পৃথক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, যারা বিগত ৫৪ বছর ধরে দেশ ও জাতির ব্যাপক ক্ষতি সাধন করেছে, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে দেশের জন্য কোনো ভালো কিছু আশা করা যায় না। তিনি এই চক্রের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে শত শত নিরীহ মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা হয়েছে। এসব মামলায় সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এমনকি সিভিল সার্ভিস প্রশাসনের লোকেরাও জড়িত রয়েছেন। ডা. শফিকুর রহমান এটিকে ‘মামলা বাণিজ্য’ আখ্যা দিয়ে বলেন, এর মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে।

যারা অভাব-অনটনের কারণে এসব চাঁদাবাজি ও অবৈধ কার্যকলাপে জড়িত, তাদের প্রতি দরদ ভরা আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা এই পথ থেকে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, আমরা তা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রস্তুত।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়ার নেশা: সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬