ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ৩ বিকল্প, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারসহ একাধিক বিকল্প বিবেচনা করছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে পিসিবি তিনটি সম্ভাব্য পদক্ষেপ চিহ্নিত করেছে। বোর্ড সভাপতি মহসিন নাকভি নিশ্চিত করেছেন, আগামী শুক্র অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংক্রান্ত এক কর্মশালাতেও এই প্রসঙ্গ উঠে আসে, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, নাকভি বৈঠকে মন্তব্য করেন যে, বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং এই পরিস্থিতিতে তাদের একা ফেলে দেওয়া উচিত নয়। এটিই পিসিবির বর্তমান অবস্থান।

পিসিবি যে তিনটি বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে, সেগুলো হলো:

১. কালো বাহুবন্ধনী পরিধান: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানি খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী (ব্ল্যাক আর্মব্যান্ড) পরে মাঠে নামতে পারেন।

২. ভারত ম্যাচ বয়কট: আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান দল। ভারতীয় আচরণকে এর কারণ হিসেবে দেখানো হতে পারে।

৩. জয় উৎসর্গ: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে ম্যাচগুলো জিতবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ৩ বিকল্প, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই

আপডেট সময় : ০৭:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬