ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের কর্মসংস্থান: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জনগণের রায়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা আর চাঁদাবাজির মতো অপরাধে জড়াতে না পারে। সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যারা শাসন ক্ষমতায় ছিল, তাদের কেউই বুকে হাত দিয়ে সততার সঙ্গে দেশ পরিচালনার দাবি করতে পারবে না। তিনি অভিযোগ করেন, ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট করা হয়েছে এবং দেশের যুবক-যুবতীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারগুলো একদিকে দুঃশাসন, লুটপাট ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল, অন্যদিকে জাতিকে টুকরো টুকরো করে বিভক্ত করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, মেহেরপুর তুলনামূলক ছোট একটি জেলা হলেও এখানে চাঁদাবাজদের অস্তিত্ব রয়েছে। পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আপামর যুবসমাজ, মা-বোনেরা, শ্রমিক ভাই-বোনেরা, বঞ্চিত কৃষক-শ্রমিকেরা এবং সকল পেশার মানুষ তাদের পাশে আছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সাড়ে ১২ কোটি ভোটার আসন্ন নির্বাচনে কোন দল কী করেছে, তা গভীরভাবে বিবেচনা করে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নিজ বাড়ির পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা, শোক ও ক্ষোভের ছায়া

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের কর্মসংস্থান: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬