ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নির্বাচনী জনসভায় শেখ হাসিনাকে ‘আমার প্রধানমন্ত্রী’ বললেন বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন, ভিডিও ভাইরাল

ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) সম্প্রতি এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে বিতর্কের জন্ম দিয়েছেন। গত সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বক্স বাজারে নিজ নির্বাচনি পথসভায় কর্মীদের উদ্দেশে দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ার সময় জয়নাল আবেদীন বলছেন, “এ ভোটে আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার… গতকাল আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছিল, আপনারা কি জানেন?” উপস্থিত জনতার ‘হ্যাঁ’ সূচক উত্তরের পর তিনি আরও বলেন, “তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথা দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তিনি বলে গেছেন, এগুলো আমি দেখবো, ইনশাআল্লাহ।”

এসময় পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি প্রার্থীর এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ এই বক্তব্য নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ প্রার্থীর বয়স ও তার রাজনৈতিক ভূমিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন, যা নিয়ে অনলাইনে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, বক্তব্য চলাকালীন তিনি অন্যমনস্ক ছিলেন এবং বিষয়টি পরে শুনেছেন। অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব মন্তব্য করেন, “তিনি একজন মুরুব্বি মানুষ। ভুলক্রমে ‘স্লিপ অব টাং’ হয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি ওনার নজরে আনা হয়েছে।”

ভাইরাল হওয়া ভিডিও এবং তার বক্তব্য প্রসঙ্গে জয়নাল আবেদীন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, তার একটি বক্তব্যকে একটি মহল প্রযুক্তি ব্যবহার করে কুরুচিপূর্ণভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাউকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নিজ বাড়ির পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা, শোক ও ক্ষোভের ছায়া

নির্বাচনী জনসভায় শেখ হাসিনাকে ‘আমার প্রধানমন্ত্রী’ বললেন বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬