ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রূপসায় আজিজুল বারী হেলালের গণসংযোগ: উন্নয়ন ও সুশাসনের আশ্বাস

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচিত হলে এলাকার শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে আজিজুল বারী হেলাল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যান এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। তারা এখন শান্তি, উন্নয়ন ও সুশাসন চায়।” তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল ও আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মোল্যা জাহিদ হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, সরদার ফরিদ আনোয়ার, ফেরদৌস আহম্মেদ, নিয়াম মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটন হাওলাদার, জুয়েল মল্লিক, শাহিন শিকদার, মো. আরিফ সরদার, মহিউদ্দিন রায়হান, জাফর, আশিকুর রহমান, জাহাঙ্গীর খা, ইউনুচ সরদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ শেষে আজিজুল বারী হেলাল আইচগাতী বৈশাখীর মোড়ে হাফিজ ভাইয়ের বাড়িতে নারী ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি নারী ভোটারদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়ার নেশা: সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

রূপসায় আজিজুল বারী হেলালের গণসংযোগ: উন্নয়ন ও সুশাসনের আশ্বাস

আপডেট সময় : ০৭:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬