ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত প্রার্থীর এক সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে এই ঘটনা ঘটে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদ তারেক নামের ওই সমর্থককে অর্থদণ্ড দেন। তারেক বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের পক্ষে একটি পিকআপ ভ্যানে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার, ফেস্টুন এবং প্রচারযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালাচ্ছিলেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়। একই সঙ্গে, প্রচারকাজে ব্যবহৃত যানটি থেকে তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, অভিযান চলাকালে উপস্থিত কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করে প্রার্থীর ওই সমর্থক দুঃখ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, এই ঘটনা প্রার্থীর অগোচরেই ঘটেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়ার নেশা: সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

চট্টগ্রাম-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬