ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জাতীয় নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান জামায়াত সেক্রেটারি জেনারেলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রসমাজ যেমন বিভিন্ন সময়ে চাঁদাবাজদের পরাজিত করতে সক্ষম হয়েছে, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনেও দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পরাজিত করা সম্ভব। সোমবার ফুলতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠককালে ভোটারদের প্রতি তিনি এই আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ইচ্ছুক ভোটারদের ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দিতে হবে। যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছেন, তাদের লক্ষ্য হলো দুর্নীতি ও চাঁদাবাজির বর্তমান অব্যবস্থা টিকিয়ে রাখা। তিনি উপস্থিত ভোটারদের ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটদানের আহ্বান জানান। একই সাথে যুবকদের প্রতি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব নেওয়ার কথা বলেন, যাতে কোনো ধরনের ভোট ডাকাতি বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড না ঘটে।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও দাবি করেন, ছাত্রসমাজ অতীতে বিভিন্ন নির্বাচনে চাঁদাবাজদের পরাজিত করার দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনেও দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পরাজিত করা সম্ভব। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে নৈতিকতা ও চরিত্রবান নেতৃত্বের পক্ষে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি রাষ্ট্র পরিচালনায় সক্ষম হয়, তবে তাদের দলও সেই সক্ষমতা রাখে এবং এটি তাদের সাংবিধানিক অধিকার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা এবং ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

জাতীয় নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান জামায়াত সেক্রেটারি জেনারেলের

আপডেট সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬