ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জামায়াতকে জমিয়তের হুঁশিয়ারি: তারেক রহমানের পাশে লাখো আলেম, ইসলামের নামে ভণ্ডামি বরদাস্ত নয়

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘আগামীর রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করে তাকে নিয়ে কটাক্ষ বা বিদ্রুপ করা লজ্জাজনক। ইসলামের পবিত্র নাম ব্যবহার করে কোনো ধরনের ভণ্ডামি ও প্রতারণা বরদাস্ত করা হবে না।

ড. ইকরাম দৃঢ় কণ্ঠে বলেন, যারা তারেক রহমানকে মুফতি বলে উপহাস করেন, তাদের জানা উচিত যে আগামীতে তিনি বাংলাদেশে হাজার হাজার মুফতি তৈরি করবেন। তিনি আরও দাবি করেন, দেশের হাজার হাজার আলেম-ওলামা, পীর-মাশায়েখ, খানকার ইমাম, খতিব, খাদেম, মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস, মুফতি ও মুফাসসিরসহ লাখ লাখ ধর্মপ্রাণ আলেম তারেক রহমানের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন।

জমিয়ত মহাসচিব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামের নামে কোনো ধরনের ভণ্ডামি বা প্রতারণা করার সুযোগ নেই। যারা এমন অপচেষ্টা চালাবে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

জামায়াতকে জমিয়তের হুঁশিয়ারি: তারেক রহমানের পাশে লাখো আলেম, ইসলামের নামে ভণ্ডামি বরদাস্ত নয়

আপডেট সময় : ০৬:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬