ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

জামালপুরে যুবদল নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যুবদলের দুই নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ লিটন মিয়া এবং ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ওয়াসিম মুন্সির বাড়িতে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। তারা কেরোসিন ভর্তি বোতল ছুড়ে তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় লিটনের বাড়ির বেড়া ভাঙচুর করে দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

এই বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নিজ বাড়ির পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা, শোক ও ক্ষোভের ছায়া

জামালপুরে যুবদল নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর

আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬