কুমিল্লায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাজমুল হাসান মেহেদীর (১৩) সন্ধান চার দিন পেরিয়ে গেলেও এখনো মেলেনি। চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দুবাই প্রবাসী আবদুল হালিমের ছেলে মেহেদী। সে কোতয়ালী মডেল থানাধীন রানীরবাজার জামিয়া রশীদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
ছেলেটির কোনো খোঁজ না পেয়ে তার মা কুলসুম আক্তার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকেলে নাজমুল হাসান মেহেদী কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে বাড়ি বা কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে ফেরেনি। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিলেও সোমবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্তানের এমন নিখোঁজ হয়ে যাওয়ায় মেহেদীর বাবা-মা শোকে কাতর। তাদের কান্নার থামছেই না।
নাজমুল হাসান মেহেদীর সন্ধান পেলে সহৃদয় ব্যক্তিদের ০১৬১২২১৪৭৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য তার মা কুলসুম আক্তার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















