ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের নির্বাচনি স্লোগান: দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক দলের পক্ষে স্লোগান প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচিত হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এই প্রেক্ষাপটে, নির্বাচন এলাকা-২৫, কুড়িগ্রাম-১ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং কুড়িগ্রামের সিভিল জজ মুহাম্মদ আয়াজ স্বাক্ষরিত এক নোটিশে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোকাদ্দেছ আলী এবং শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্ধারিত কক্ষে উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি এই নোটিশটি স্বাক্ষরিত হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানিয়েছেন, অভিযুক্তদের কাছে আদালতের সমন পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার, ২২ জানুয়ারি বিকেলে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেছ হোসাইনসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তারা শিশু শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে জোরপূর্বক স্লোগান দেওয়ানোয় লিপ্ত হন।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক মহল এবং সচেতন নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত একটি পত্রে অভিযুক্ত মোকাদ্দেছ হোসাইনকে নির্বাচন পরিচালনা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দাখিলের জন্য কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের নির্বাচনি স্লোগান: দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব

আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬