ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ছাদখোলা বাসে রাজশাহী ঘুরবেন শান্তরা

বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে দারুণ উদ্যোগ নিয়েছে রাজশাহী ম্যানেজমেন্ট। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করবেন নাজমুল হোসেন শান্তরা।

চ্যাম্পিয়ন রাজশাহী দল যাচ্ছে নিজ শহরে। আজ সকালেই রাজশাহী পৌঁছানোর কথা শান্তদের। এরপর সারা দিনব্যাপী রাজশাহীতে থাকবেন ক্রিকেটাররা। দলের ১৫ ক্রিকেটারদেরকে সঙ্গ দেবেন কোচিং স্টাফের সদস্যরাও।

ছাদখোলা বাসে করে রাজশাহীর কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরবেন ক্রিকেটাররা। এরপর বিকেল নাগাদ আবার ফিরে আসবেন ঢাকাতে। যদিও দলটির সকল বিদেশি ক্রিকেটার দল ছাড়ায় শুধু দেশি ক্রিকেটার নিয়েই হবে এই আনন্দ যাত্রা।

বিজ্ঞাপন
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ছাদখোলা বাসে রাজশাহী ঘুরবেন শান্তরা

আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬