ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আর্সেনালকে হারিয়ে ম্যানইউর চমক, স্পেনে শীর্ষস্থান ফিরে পেল বার্সেলোনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ এক রাতে নাটকীয় মোড় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিল টপার আর্সেনালকে হারিয়ে বড় চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, লা লিগায় দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

ওল্ড ট্র্যাফোর্ডে গত রাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রোমাঞ্চকর এক লড়াই শেষে গানারদের ৩-২ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে রেড ডেভিলরা। ইউনাইটেডের হয়ে জালের দেখা পেয়েছেন ব্রায়ান বেউমো, প্যাট্রিক দোরগো ও ম্যাথিউস কুনতা। বিপরীতে আর্সেনালের মিকেল মেরিনো এক গোল করলেও অন্যটি ছিল আত্মঘাতী। এই জয়ের ফলে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ।

সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে দাপট দেখিয়েছে অ্যাস্টন ভিলা। উনাই এমেরির শিষ্যরা ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচের ১৮ মিনিটে ইমিলিয়ানো বুয়েন্দিয়া ভিলাকে লিড এনে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওলি ওয়াটকিনস। এই জয়ে ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অ্যাস্টন ভিলা।

দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে চেলসি। ব্লুজদের হয়ে গোল উৎসব করেন এস্তেভাও, জোয়াও পেদ্রো ও এনজো ফার্নান্দেজ। এই জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে চেলসি। অন্যদিকে, ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। দলের পক্ষে গোল দুটি করেন ইগর জেসুস ও তাইও আওনিই।

এদিকে স্প্যানিশ লা লিগায় রিয়াল ওভিয়েডোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষে গোল করেছেন দানি ওলমো, রাফিনহা ও তরুণ তুর্কি লামিন ইয়ামাল। এই জয়ের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে আবারও টেবিলের শীর্ষে ফিরল বার্সা। ২১ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৫২ পয়েন্ট, যেখানে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর মাত্র ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে রিয়াল ওভিয়েডো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

আর্সেনালকে হারিয়ে ম্যানইউর চমক, স্পেনে শীর্ষস্থান ফিরে পেল বার্সেলোনা

আপডেট সময় : ১২:৪৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬